Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

By Saiful IslamNovember 18, 20212 Mins Read

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

Advertisement

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি  বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল ভারত। বুধবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

জয়পুরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ভারতের পেসার ভুবেনশ্বর কুমারের করা তৃতীয় বলে খালি হাতে ফিরেন নিউজিল্যান্ডের ওপেনার ড্যারিল মিচেল।

শুরুতে মিচেলকে হারালেও তাতে সমস্যায় পড়েনি নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও তিন নম্বরে নামা মার্ক চাপম্যান। ৭৭ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা।  দলে থাকলেও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া চাপম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৫০ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করে আউট হন চাপম্যান।

চাপম্যান ফিরলেও দলের রানের চাকা সচল রেখেছিলেন গাপটিল। ১৮তম ওভারে আউট হবার আগে ৪২ বলে তিন বাউন্ডারি চার ওভার বাউন্ডারিতে  ৭০ রান করেন তিনি।  গাপটিল-চাপম্যানের জোড়া-হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান পায় নিউজিল্যান্ড। ভারতের ভুবেনশ্বর-রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুন শুরু করে নতুন অধিনায়কত্ব পাওয়া  রোহিত শর্মার ভারত। ৫ ওভারে ৫০ রান তুলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। ১টি করে চার-ছক্কায় ১৫ রান করে থামেন রাহুল।

রাহুলের পর তিন নম্বরে নামা সূর্যকুমার যাদবের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন রোহিত। দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৫৯ রান যোগ করেন তারা। এতে ভারতের জয়ের পথ মসৃন হয়।

মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হওয়া  রোহিত ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন। রোহিত না পারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান সূর্যকুমার। শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন সূর্য।

সূর্যের আউটের পরই ম্যাচে ফিরে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান প্রয়োজন পড়ে ভারতের। ১৮ ও ১৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান পায় ভারত। শেষ ওভারে ১০ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার। অভিষেক ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ আয়ার ও ঋসভ পান্থ ১টি করে চার মেরে ২ বল বাকি রেখে ভারতের জয় নিশ্চিত করেন। আয়ার ৪ রানে শেষ ওভারে আউট হলেও, ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন পান্থ। নিউজিল্যান্ডের বোল্ট ২টি উইকেট নেন।

আগামী ১৯ নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেরা

ট্রাম্পের চোখে মেসি-রোনালদো নন, সর্বকালের সেরা ফুটবলার পেলে

June 29, 2026
জাপান

ব্রাজিলকে হারানোর স্বপ্নে জাপান, বিশ্বকাপে আজ আবেগ আর ইতিহাসের লড়াই

June 29, 2026
কানাডা

অতিরিক্ত সময়ের গোলে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ ষোলোয় কানাডা

June 29, 2026

Latest News

সেরা

ট্রাম্পের চোখে মেসি-রোনালদো নন, সর্বকালের সেরা ফুটবলার পেলে

জাপান

ব্রাজিলকে হারানোর স্বপ্নে জাপান, বিশ্বকাপে আজ আবেগ আর ইতিহাসের লড়াই

কানাডা

অতিরিক্ত সময়ের গোলে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ ষোলোয় কানাডা

তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa