Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জয়ের সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

জয়ের সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

By Shamim RezaOctober 6, 20192 Mins Read

image-137163

Advertisement
স্পোর্টস ডেস্ক : দল জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়ে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন ডান-হাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তবে তৃতীয় ওয়ানডেতে হতাশা কাটিয়ে সেঞ্চুরির স্বাদ পেলেন জয়। তার অনবদ্য সেঞ্চুরিতেই নিউজিল্যান্ড অনূর্ধ-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের অপরাজিত ১০৩ রানে তৃতীয় ম্যাচে আজ কিউইদের ৮ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা। সিরিজ জয় নিশ্চিত করে ৩-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেই ৬ উইকেটে জিতেছিলো জয়-আকবররা।

লিঙ্কনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি নিউজিল্যান্ড। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। শুরুতে চাপে পড়ে গেলেও, নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন এক প্রান্ত আগলে থাকা ডান-হাতি ব্যাটসম্যান ফার্গুস লেলম্যান । পরের দিকের ব্যাটসম্যানদের সাথে ছোট ছোট জুটি গড়তে থাকেন তিনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারছিলেন না। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন লেলম্যান। সেঞ্চুরি তুলে অপরাজিত ১১৬ রানে নিউজিল্যান্ডকে সম্মানজনক স্কোর এনে দেন লেলম্যান। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৭টি চার ও ৫টি ছক্কায় ১৩৩ বল মোকাবেলা করে নিজের ইনিংসটি সাজান লিলম্যান। বাংলাদেশের তানজিম হাসান সাকিব-অভিষেক দাস-হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

জিতলেই সিরিজ জয়, এমন সমীকরনে ২২৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ডান-হাতি ওপেনার অনিক সরকার সেতু ১ রান করে থামেন। পরে শুরুর ধাক্কাটা সামলে উঠেন আরেক ওপেনার তানজিদ হাসান ও জয়। দ্বিতীয় উইকেটে ৯০ রান যোগ করেন তারা। বলের সাথে পাল্লা দিয়ে খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তানজিদ। অর্ধশতকের পরও ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু নামের পাশে ৬৫ রান রেখে আউট হন তানজিদ। তার ৬৪ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিলো।

দলীয় ১০১ রানে তানজিদের আউটের পর ক্রিজে জয়ের সঙ্গী হন তৌহিদ হৃদয়। দক্ষতার সাথে নিউজিল্যান্ডের বোলারদের মোকাবেলা করতে থাকেন জয়-হৃদয়। তাই সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের জয়ের পথ সহজ হতে থাকে। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৭৯ বল বাকী থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৬টি চার ও ১টি ছক্কায় ৯৫ বলে অপরাজিত ১০৩ রান করেন জয়। তার সঙ্গী হৃদয় ৫৯ বল মোকাবেলায় ৮টি চার-এ ৫১ রানে অপরাজিত থাকেন।

একই ভেন্যুতে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa