
প্রসঙ্গত, ২১তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলায় গত মাসে খুলনায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। ম্যাচ চলাকালে মোহাম্মদ শহীদ ও আরেক পেসার শাহাদাত হোসেন রাজীব ২৪ বছর বয়সি সতীর্থ ক্রিকেটার সানিকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। আরাফাতকে বল শাইনিং করে দিতে বললে অস্বীকৃতি জানায়। ফলে চটে গিয়ে তাকে ধাক্কা মারেন পেসার শাহাদাত হোসেন। এরপরে শহীদও আরাফাতের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ঘটনার মূলহোতা শাহাদাতকে জরিমানার পাশাপাশি ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যারে মধ্যে ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



