Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই চলছে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই চলছে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 2, 20202 Mins Read

ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই চলছে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ

Advertisement

আসাদুর রহমান জয়, ইউএনবি: নওগাঁর মহাদেবপুরের হামিদপুর জিগাতলা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২২ বছরের পুরাতন ঝুঁকিপূর্ণ একতলা ভবনের ছাদের ওপরই চলছে দুই তলার নির্মাণ কাজ।

ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফাটলকৃত ভবনের ছাদে নতুন ভবন নির্মাণ করায় যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ওই ভবন ধসে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

জানা যায়, বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ তিন রুম বিশিষ্ট একতলা ভবনের ছাদের ওপর দুই তলার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ভবনটির নিচতলার আরসিসি পিলার ও বিমের বিভিন্ন স্থানে অনেক ফাঁটল রয়েছে। ছাদ ও দেয়ালের প্লাস্টার খুলে পড়ছে। এছাড়া ভবনের ভেতর ও বাইরের দেয়ালেও অনেক ফাঁটল রয়েছে। এর ফলে যে কোনো সময় ভবনটি ধসে মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ওপরতলায় নির্মাণ কাজ চলায় নিচতলার দেয়ালগুলোতে বর্তমানে আরো ব্যাপক আকারে ফাঁটল দেখা দিয়েছে।

এসব ফাঁটল ঠেকাতে ব্যবহার করা হচ্ছে সিমেন্ট-বালির মিশ্রণ (পুটিং)। তবে নিয়ম অনুযায়ী কার্যস্থলে নির্মাণ কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও তা টানানো হয়নি।

সাইফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, ভবনটি আসলেই ঝুঁকিপূর্ণ। এভাবে দোতলার নির্মাণ কাজ চলতে থাকলে যে কোনো সময়ে ভবনটি ধসে পড়তে পারে।

সাদ্দাম হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করে ঝুঁকিপূর্ণ ভবনের ওপর নতুন ভবন নির্মাণের কার্যাদেশ যারা দিয়েছেন; তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

হামিদপুর জিগাতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে কাজটি করছেন।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাখন চন্দ্র মন্ডল বলেন, প্রকৌশলীরা যদি ঝুঁকিপূর্ণ মনে করেন তাহলে কাজ বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি জানা নেই উল্লেখ করে নওগাঁর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান বলেন, ‘বিদ্যালয়টি পরিদর্শন করে ওই ভবনের নির্মাণকাজ ঝুঁকিপূর্ণ মনে হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa