নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ফাইল ছবি
Advertisement

আজ মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ মো. এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল , ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া , যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নৌ বন্দরসমূহকে ১ নম্বর (পুন.) ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.