Advertisement
জুমবাংলা ডেস্ক : টরন্টোর অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘অন্যস্বর টরন্টো’ ও ‘অন্যথিয়েটার টরন্টো’ আয়োজিত ‘বৈশাখের পঙক্তিমালা’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হোপ চার্চ অডিটোরিয়ামে আয়োজিত মনোমুগ্ধকর অনুষ্ঠানে নগরীর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দু’টি পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক সংগঠক, অন্যস্বর এর প্রধান আহমেদ হোসেনের এনআরবি পদকপ্রাপ্তি এবং তাঁর সদ্য প্রকাশিত বই ‘ইচ্ছের ডানায়’ নিয়ে শুভেচ্ছা আলোচনা।

প্রথম পর্বের আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল মিন্টো, সাংবাদিক শওগাত আলী সাগর, সাবেক ছাত্রনেতা, বাকৃবি ছাত্র সংসদ এর প্রাক্তন ভিপি ফায়জুল করিম, কবি আবৃত্তিকার রেজা অনিরুদ্ধ, সংস্কৃতিজন আসমা আহমেদ, আবৃত্তিকার মুনিমা শারমিন, সংস্কৃতিজন অরুনা হায়দার, সঙ্গীতশিল্পী শোয়েব মোর্তজা, প্রকাশক শাহেদ হোসেন।

আরও বক্তব্য রাখেন লেখকের কন্যা লাভিনিয়া অহমা এবং লেখক আহমেদ হোসেন। ইচ্ছের ডানায় বই থেকে একটি লেখা পড়েন ঈশাত আরা মেরুনা। লেখককে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা হায়দার।

এবছর ফেব্রুয়ারী মাসে ‘সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের’ উদ্যোগে প্রথমবারের মতো তিন দিনব্যাপী প্রথম ‘এনআরবি/পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৪’ আয়োজন করা হয়। এতে সহযোগী হিসেবে রয়েছে বাংলা একাডেমি। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ১২টি বিভাগে এনআরবি ও পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সম্মাননা পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা ২৫ ব্যক্তি। সেরা সংগঠক হিসেবে আহমেদ হোসেন এই এনআরবি সম্মাননা পুরষ্কার লাভ করেন।

দ্বিতীয় পর্বে বৈশাখী উদযাপনে ‘বৈশাখের পঙক্তিমালা’ শীর্ষক আয়োজনে পরিবেশনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।

শোচনীয় পরিস্থিতিতে রোমানিয়ায় প্রবাসী বাংলাদেশিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.