স্পোর্টস ডেস্ক: একদিন পরেই একই ভেন্যুতে, একই সময়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

Advertisement

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল।

টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে আজ গত ম্যাচসেরা হাসান আলিকে বসিয়ে রেখে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে নেমেছেন বাবর আজম।

আর সেই আফ্রিদিই তুরুপের তাস হয়ে খেলছেন। একাদশে ফিরে খুব একটা সময় নিলেন না শাহিন। ম্যাচের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন সাইফ হাসানকে। অভিষেক ম্যাচে ১ রানে আউট হওয়ার পর তরুণ ওপেনার এবার আউট হলেন প্রথম বলেই।

আফ্রিদির ফুল লেংথ বল পিচ করে ভেতরে ঢোকে। ওই গতির বল বুঝেই উঠতে পারেননি সাইফ। বল গিয়ে লাগে প্যাডে। প্রথমে জোরালো আবেদন সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। তবে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।

গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন সাইফ। সাইফের পথই অনুসরণ করলেন আরেক ওপেনার নাঈম শেখ।

পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের শিকারে পরিণত হন তিনি।

৮ বলে ২ রান করে সমাপ্ত হয় নাঈমের ইনিংস। এই দুই ওপেনারের বিদায়ে মাঠে এখন নতুন দুই ব্যাটসম্যান আফিফ ও শান্ত।

গত ম্যাচের মতো আফিফ আজকেও দুর্দান্ত শুরু করেছেন। শাহিনের বলে ছক্কা হাঁকিয়েছেন ইতোমধ্যে।

আফ্রিদির ফিরতি ওভারে প্রথম ছক্কা আসে। দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে দর্শনীয় শটে বিশাল ছক্কাটি মারেন আফিফ হোসেন ধ্রুব। পরের বলেই অযথা আফিফের পায়ে প্রচণ্ড জোরে বল থ্রো করেন আফ্রিদি। ওই সময় আফিফ স্ট্রাইকিং প্রান্তে ক্রিজের মাঝেই ছিলেন। আফ্রিদির থ্রো স্টাম্পে লাগলেও তিনি আউট হতেন না। বলের প্রচণ্ড আঘাতে আফিফ ব্যথায় মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। মাঠে শুশ্রষার পর আফিফ সুস্থ হলে ফের খেলা শুরু হয়। পরের বলটিই স্কয়ার লেগ দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে। যোগ্য জবাব বলতে যা বোঝায় আরকি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রগ ২ উইকেটে ২৩ রান।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

https://i2.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2021/11/2cbb2e036ebec1967dbc02a11ec287dece7f55caab0eda70.jpg?w=615&ssl=1

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.