Advertisement

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে বেশ বড়সড় চমক দিল বাংলাদেশ ক্রিকেট। সোমবার (৪ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে টেস্ট ও ওয়ানডে দল।

কয়েকদিন ধরে চলা গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে, ওয়ানডে দল থেকে বাদ পড়লেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আর টেস্ট দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

অভিজ্ঞরা বাদ পড়ায় কপাল খুলে গেছে তরুণ ক্রিকেটারদের। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বেশকিছু নতুন মুখ।

২৪ সদস্যের ঘোষিত ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইমন ও শরীফুল দীর্ঘদিন ধরেই আলোচনায়। ব্যাট হাতে ইমন তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। হাঁকিয়েছেন সেঞ্চুরিও। অন্যদিকে বল হাতে আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন পেসার শরীফুল ইসলাম। ১০ ম্যাচে ১৬ উইকেট শিকার করে শীর্ষ উইকেটশিকারীদের তালিকায় ছিলেন তিনি। চট্টগ্রামকে ফাইনালে তোলার বড় কারিগর ছিলেন এই বাঁহাতি পেসার। এই দু’জনের দলে জায়গা পাওয়া তাই অবাক করেনি কাউকেই।

তবে অবাক করেছে স্পিনার নাসুম আহমেদের দলে ডাক পাওয়া। খুব বেশি আলোচনায় না থাকলেও, ওয়ানডের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি।

এদিকে টেস্ট দলে খুব একটা চমক রাখেননি নির্বাচকরা। মুমিনুল হকের নেতৃত্বে ঘোষিত ২০ সদস্যের দলে আছেন নিয়মিত সদস্যরাই। তবে দীর্ঘদিন পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২০ সদস্যের টেস্ট দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.