
দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘‘সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’ মাহমুদুল্লাহরা এখন সিরিজ জয়ের গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এরকম সুযোগ আর পাবে না বাংলাদেশ। মাহমুদুল্লাহ বলছেন, ‘‘সিরিজের প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই কালকের ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে।’’
টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে কী দরকার? মাহমুদুল্লাহ আরও বলেন, ‘‘টি টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার।’’
কোটলায় ভারতের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে নিজেদের ঠিকমতো প্রয়োগ করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত তোলে ১৪৮ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশ তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। রাজকোটের পিচে কি বড় রান রয়েছে? মাহমুদুল্লাহ বলেন, ‘‘ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি ১৭০-এর বেশি রান হবে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



