
তাই ধারণা করা হয়েছিল, হয়তো এবার পূর্ণ মেয়াদের জন্য কোচের পদে দেখা যাবে তাকে। কিন্তু শেষ খবর হলো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের জন্য আবেদনই করেননি খালেদ মাহমুদ সুজন।
তবে সুজন না করলেও বাংলাদেশের কেউ করেছেন কি-না তা জানা যায়নি। তবে সুজন যে করেননি, তা বৃহস্পতিবার রাতে নিজেই জানিয়েছেন সুজন।
কেনো করেননি এ প্রশ্নের জবাব দিতে গিয়ে খানিক আড়ষ্ট খালেদ মাহমুদ সুজন। উত্তর দিলেন কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে। এমনকি সরাসরি কোনো ব্যাখ্যায়ও যাননি। তবে হাবভাবে বুঝিয়ে দিয়েছেন, ‘বোর্ড নীতিগতভাবে চায় একজন বিদেশী হেড কোচ। কাজেই আমি মাঝেমাঝে অন্তর্বর্তীকালীন কাজ চালাতে পারি কিন্তু দীর্ঘমেয়াদে হেড কোচের দায়িত্বটা একজন বিদেশির হাতে দেয়াই ভাল।’
উল্লেখ্য, গত ১১ জুলাই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রধান কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই আবেদনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল ১৮ জুলাই পর্যন্ত। কিন্তু এর মধ্যে সেখানে আবেদন করেননি সুজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



