জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়। হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাও: আব্দুর রহমানের ছেলে।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩ বছর বয়সী তাকরীম ৩য় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।
তাকরিম

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী তাকরীমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লাখ টাকা, পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লাখ ও উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকার সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘১৫ বছরে একদিনও প্রধানমন্ত্রীকে অফিসে দেরি করে আসতে দেখিনি’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.