Advertisement
জুমবাংলা ডেস্ক : টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এই কর্মসূচি পালিত হবে।  নেতাকর্মীদের সজাগ থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এই কর্মসূচির কথা জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি জানান, ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে। ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং ঈদে মিলাদুন্নবী, এদিন বাদ আসর সারাদেশে দোয়া মাহফিল হবে।

২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটায় রাজধানীতে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫০ থানার ওসির বৈঠক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.