
কোহলি বলেছেন, ‘আমার দৃষ্টি অবশ্য সুদূরে। আমি নিজেকে পরবর্তী তিন বছর টানা খেলে যাওয়ার জন্য প্রস্তুত করছি। তিন বছর পর হয়তো আমাদের ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হতে পারে। যদিও এই বিষয়টি নিয়ে প্রশ্ন আসতেই পারে। এটা লুকিয়ে রাখার মতো কিছু নয়। প্রায় আট বছর ধরে আমি বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন খেলছি। অবশ্য এটার মধ্যে ভ্রমণ ও অনুশীলও রয়েছে। আঁটসাঁট সূচির চাপ তো আছেই। এটা শরীর ও মনে প্রভাব ফেলে। তবে পরবর্তী তিন বছর আমি এসব বিষয়ে নিয়ে কথা বলতে চাই না। বয়স যখন ৩৪-৩৫ হবে তখন ভিন্ন বিষয়।’
চলতি বছর ৩১ এ পা দিবেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন এই বয়সে সবাই চায় নির্দিষ্ট ফরম্যাটে ফোকাস করতে। কোহলিও চান, ‘এমন নয় যে খেলোয়াড়রা এসব বিষয় নিয়ে ভাবছে না। সে কারণেই আমরা ব্যক্তিগত ছুটিগুলো নিয়ে থাকি। কখনো কখনো আঁটসাঁট সূচির কারণে নেওয়া যায় না। বিশেষ করে যেসব ক্রিকেটাররা তিন ফরম্যাটেই খেলে। আর অধিনায়ক হলে তো কথাই নেই। আমি জানি পরবর্তী তিন বছরে দলে আমার অবদান কতোটা প্রয়োজন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



