স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। টানা দুই আসরে প্রথম অধিনায়ক হিসেবে পিএসএলে শিরোপা জয়ের নজির গড়েছেন তিনি।

শনিবার লাহোরে নিজেদের ঘরের মাঠে মুলতান সুলতানসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে শাহিন আফ্রিদির ব্যাটে-বলের নৈপুণ্যে জয় পায় লাহোর কালান্দার্স।

এদিন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান শাহিন আফ্রিদি। ১৫ বলে দুটি চার আর ৫টি ছক্কার সাহায্যে খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস। তার অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে লাহোর।

Advertisement

দলের হয়ে ৪০ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন আব্দুল্লাহ শফিক। ৩৪ বলে ৩৯ আর ১৮ বলে ৩০ রান করেন দুই ওপেনার ফখর জামান ও মিরাজ বেগ।

টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে এক উইকেটে হারিয়ে ১০৫ রান করে মুলতান। এরপর ৬১ রানের ব্যবধানে ৬ উইকেট হারালেও দলের জয়ের স্বপ্ন জিইয়ে রাখেন খুশদিল শাহ ও আব্দাস আফ্রিদি।

জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। জামান খানের বলে খুশদিল ২ রান কমপ্লিট করে রান আউট হলে জয়ের উল্লাশে মাতে লাহোর কালান্দার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর।

পিএসএলে একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুই আসরে শিরোপা জিতেছেন এই পেসার। গতবারের ফাইনালেও মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর।

২০২২ সালে প্রথম নেতৃত্ব পেয়েই লাহোরকে শিরোপা এনে দিয়েছিলেন আফ্রিদি। আর রিজওয়ানের নেতৃত্বে টানা দুই ফাইনালে হারল মুলতান। এর আগে ২০২১ সালে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল রিজওয়ানের মুলতান।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ৫ ছক্কা আর ২ চারে অপরাজিত ৪৪ রান আর বল হাতে ৪ ওভারে ৫১ রানে ৪ উইকেট শিকার করে ফাইনালে ম্যাচসেরা হন শাহিন আফ্রিদি।

আয়ারল্যান্ডের সাথে টেস্ট না খেলে আইপিএলে জন্য ছুটি চাইলেন সাকিব-লিটন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.