Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চার রেকর্ডের অপেক্ষা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চার রেকর্ডের অপেক্ষা

By জুমবাংলা নিউজ ডেস্কMay 31, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আর দিনদুয়েকের অপেক্ষা। এরপরেই শুরু হবে বৈশ্বিক ক্রিকেটের বড় আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আটলান্টিক পাড়ের যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে বসবে ক্রিকেটের জমজমাট এই আসর। পরের ২৮ দিন ক্রিকেটভক্তদের চোখ থাকবে মাঠ আর মাঠের বাইরের পরিসংখ্যানের দিকে। নজরে থাকবে রেকর্ড আর ক্রিকেটীয় সব রোমাঞ্চে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চার রেকর্ডের অপেক্ষা

Advertisement

গত ওয়ানডে বিশ্বকাপেই দেখা গিয়েছিল অনেকগুলো রেকর্ডের ভাঙ্গাগড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমন কিছু দেখা যাবে এমন কিছু অপ্রত্যাশিত নয় মোটেই। তবে এবারের আসরে নিশ্চিতভাবেই হতে যাচ্ছে কিছু রেকর্ড। দেখে নেয়া যাক এমন কিছু রেকর্ড, যা দেখা যেতে এবারের আসরেই।

বিশ্বকাপে সর্বাধিক চার 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি চার মারার কীর্তি এখন রয়েছে শ্রীলঙ্কা প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে ১১১টি চার মেরেছেন। তবে এবারের আসরেই তাকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। জয়াবর্ধনের সামান্য পিছনেই রয়েছেন বিরাট কোহলি।

তিনি ১০৩টি চার মেরেছেন। আর নয়টি চার মারলেই লঙ্কান কিংবদন্তিকে টপকে যাবেন কোহলি। জয়াবর্ধনে এবং কোহলির পেছনে যিনি রয়েছেন তিনিও ভারতীয়। অধিনায়ক রোহিত শর্মা হাঁকিয়েছেন ৯১ চার। চারে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৮৬)।

এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান

প্রথমবারের মতো বিশ্বকাপে আসছে ২০ দল। ওয়ানডে বা টি-টোয়েন্টি, যে কোনো বিবেচনাতেই এটি সবচেয়ে বেশি দেশের বিশ্বকাপ অংশগ্রহণ। দল বাড়ার কারণে বাড়ছে ম্যাচ খেলার সুযোগ। ভাঙতে পারে এক বেশি সবচেয়ে বেশি রান বা উইকেটের কীর্তিও।

একটি বিশ্বকাপে সর্বাধিক রানের নতুন কীর্তি দেখা যেতে পারে এবারে। ঠিক যেমনটা দেখা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপে। এখনও পর্যন্ত ২০১৪ বিশ্বকাপে কোহলির করা ৩১৯ রান এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড। আর উইকেটের বিচারে সবার ওপরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়েছিলেন ১৬ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডও ভাঙতে পারে এবারেই। এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে এবি ডিভিলিয়ার্স সবার উপরে রয়েছেন। ১৯টি ক্যাচ রয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপ্টিলের। দু’জনেই এখন সাবেক।

দুজনের মাঝে রয়েছেন শেষ বিশ্বকাপ খেলতে আসা ডেভিড ওয়ার্নার। ২১টি ক্যাচ নিয়েছেন এই অজি ওপেনার। আর তিন ক্যাচের অপেক্ষা তার। রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন ১৬টি করে ক্যাচ।

বিরল কীর্তি গড়ার সামনে অস্ট্রেলিয়া 

আজ পর্যন্ত কোনও দল আইসিসি-র সব প্রতিযোগিতা একসঙ্গে জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে সেই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতলে নতুন নজির তৈরি করবে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa