স্পোর্টস ডেস্ক : কাল থেকে শুরু হচ্ছে চার-ছক্কার টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমে হবে গ্রুপ পর্বের খেলা। তারপর ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আকর্ষণ সুপার টুয়েলভের খেলা। ইতোমধ্যে দলগুলো তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। তারই প্রেক্ষিতে সেপ্টেম্বরের ৩০ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা জার্সি তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
ছবি সংগৃহীত
Advertisement

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে তুলে ধরা হয় বাংলাদেশের কিছু ঐতিহ্য। যার মধ্যে রয়েছে সুন্দরবন, মুক্তিযোদ্ধা, জামদানি এবং জার্সির মাঝখানের রয়েল বেঙ্গল টাইগারের একটি ছবি।

জার্সিটি প্রকাশ পর থেকেই প্রশংসা পেয়েছিল বেশ। তবে অভিযোগ ওঠে তার ডিজাইন নিয়ে। বলা হয়ে জার্সিটির ডিজাইন পিন্টারেস্ট ওয়েবসাইটের বেঙ্গল টাইগার নামক একটি ডিজাইন থেকে চুরি করা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানা সমালোচনা।

তবে সমালোচনায় উঠলেও বাংলাদেশের জার্সিটি সত্যিই অনেক সুন্দর। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি নিয়ে মার্কিং করেছে ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকার।

সেখানে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জার্সি। ক্রিকট্র্যাকারের সেই মার্কিংয়ে বাংলাদেশের জার্সি ১০ এ পেয়েছে সাড়ে আট (৮.৫) নাম্বার। একই স্কোর পেয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের জার্সিও। ৯.৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা জার্সি নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার জার্সি।

এছাড়াও সাড়ে সাত (৭.৫) মার্ক পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের জার্সি। এদিকে সবচেয়ে কম মার্ক পেয়েছে বাবর আজমদের তরমুজ জার্সি।

যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা আলোচনা এবং ট্রল। পাকিস্তানের জার্সি ক্রিকট্র্যাকারের চোখে ১০ এ ৭ পাওয়ার যোগ্য।

মাটির স্তূপে ভর করে দাঁড়িয়ে চারদিকে উঁকি মারছে বিশাল কিং কোবরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.