
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারও টিকার নিবন্ধন শুরু হয়েছে বলে জানা যায়।
‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।
যদিও আগে সুরক্ষা সাইট ও অ্যাপে ২৪টি ক্যাটাগরিতে নিবন্ধনের ব্যবস্থা ছিল।
টিকার নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে আইসিটি (তথ্য ও যোগাযোযোগ প্রযুক্তি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের কর্তৃপক্ষ (টিকার নিবন্ধন বিষয়ে) হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় তিন ক্যাটাগরিতে নিবন্ধন শুরু করতে বলেছে। আমরা সেই মতে তিনটি ক্যাটাগরি ওপেন করেছি। স্বাস্থ্য মন্ত্রণলায় যখনই আমাদের সব ক্যাটাগরি ওপেন করতে বলবে, তখনই আমরা ওপেন করে দেবো।’
প্রতিমন্ত্রী মনে করেন, টিকার পর্যাপ্ততার ওপর নির্ভর করে— কাদের আগে টিকা দেওয়া হবে। সে কারণেই হয়তো এভাবে ক্যাটাগরি নির্বাচন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



