জুমবাংলা ডেস্ক: টিকিটবিহীন যাত্রীদের ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন। সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রীরা টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন।

Advertisement

এছাড়া টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে না বলেও জানান রেলমন্ত্রী।

ঈদযাত্রা সহজ করতে রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না জানিয়ে তিনি বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। যাত্রীদের ঈদযাত্রা আনন্দদায়ক করতে ঈদের ছুটি রেলের কর্মচারীরা ভোগ করতে পারেন না।

শিডিউল বিপর্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, এখন যেটা চলছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। তবে এক লাইনে ট্রেন চললে সেক্ষেত্র কোনও দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে।

যাত্রার দিনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, প্রতিদিন আন্তঃনগর ট্রেনে আসন ও স্ট্যান্ডিং টিকিট মিলে প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বেন।

মন্ত্রী বলেন, টিকিট যাদের কাছে আছে, তারাই যাত্রী। আর যাত্রার দিন উপস্থিত স্ট্যান্ডিং টিকিট থাকবে ২৫ শতাংশ।

এসময় রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.