প্রধানমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া টুইটার অ্যাকাউন্টটি ভুয়া

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক বা টুইটারে কোনো অফিসিয়াল আইডি নেই। শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রীর নয়

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, এই টুইটার অ্যাকাউন্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টুইটার অ্যাকাউন্ট বলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, টুইটার অ্যাকাউন্ট প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং সবুজ ব্যাজযুক্ত ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট।

পরিচিতিতে লেখা রয়েছে- ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটও লিংকআপ করা। অ্যাকাউন্টটিতে ফলোয়ার সংখ্যা রয়েছে ১৩৭ জন।

মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.