Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’
জাতীয়

‘টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 12, 2022Updated:January 12, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের সম্পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

‘টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’
ফাইল ছবি
Advertisement

সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আজ রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত ‘উইমেন পিস এন্ড সিকিউরিটি সেমিনার ২০২২’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন। এসময় স্পিকার সেমিনারের উদ্বোধন করেন।

তিনি বলেন, চ্যালেঞ্জসমূহ উত্তরণ করে নিজ সক্ষমতা কাজে লাগিয়ে নারীরা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। পিবিসি জেন্ডার স্ট্রাটেজি বাস্তবায়ন, সশস্ত্র সংঘাত দূরীকরণ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আজকের সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার নিরলস কাজ করছে। সংসদে বর্তমানে ২৩ জন সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের পাশাপাশি ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যেকোন দুর্যোগে নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকে। কোভিডকালীন সময়েও নারীরা অনেক দুর্ভোগ ও নির্যাতনের শিকার হয়েছে যা অপ্রত্যাশিত। নারী নির্যাতন, লিঙ্গ বৈষম্য ও সামাজিক অসমতাকে জোরালোভাবে প্রতিরোধ করা জরুরি। কেননা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নারীদের পেছনে রেখে সম্ভব নয়। ২০৩০ সালের মধ্যে টেকসই সমতা ভিত্তিক বৈশ্বিক লক্ষ্য অর্জনে নারীরাই পরিবর্তনের সক্রিয় এজেন্ট।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বক্তব্য রাখেন। লেফটেনেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান, লেফটেনেন্ট জেনারেল মাহফুজুর রহমান, ড. মোঃ তৌহিদুল ইসলাম, ড. রাসেদ উজ জামান, ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, ড. রুবানা হক, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম, সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার সেমিনারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa