
Advertisement
এছাড়া ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালিস্টও ছিলেন তিনি।
সর্বশেষ তিনি খেলেছেন এবছরের ফেঞ্চ ওপেন টুর্নামেন্টটিতে। ডোমিনিকা চিবুলকোভা টেনিস থেকে তার অবসর ঘোষণা করার পর বলেন, এটি আশ্চর্যজনক। কারণ অবসর নেওয়ার ব্যপারে আমি এবং আমার দল ব্যতীত আর কেউ জানত না যে, ফ্রেঞ্চ ওপেনই হবে আমার শেষ টুর্নামেন্ট। তিনি আরও বলেন, ফ্রেঞ্চ ওপেন চলাকালীন সময় আমি ১০০% নিশ্চিত ছিলাম। মনে কোন সন্দেহই ছিলো না আমার। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যামই টুর্নামেন্টই হবে আমার শেষ টুর্নামেন্ট।
প্রসঙ্গত, ডোমিনিকা চিবুলকোভা তিনবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল, একবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল ও একবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন। সুত্র: বিবিসি স্পোর্টস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



