
জুমবাংলা ডেস্ক : প্রকৌশলী ফখরুল হায়দর চৌধুরী ২ বছরের জন্য টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেলেন।
সরকারি আদেশমূলে তিনি ৮ এপ্রিল এ পদে যোগদান করেন। এর আগে ১ বছর ৮ মাস টেশিসের এমডি’র দায়িত্ব পালন শেষে তিনি ১ মার্চ অবসর উত্তর ছুটিতে গমন করেন।
স্বল্প সময়ের দায়িত্ব পালনে তিনি টেশিসের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধান করে এ সংস্থাকে সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ কর্মসূচীতে অবদান রাখার উপযুক্ত করে গড়ে তুলতে সমর্থ হন।
টেশিসের এ অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে টেশিস পরিচালনা পরিষদের সুপারিশক্রমে তিনি এ নিয়োগ প্রাপ্ত হন।
একাডেমিক ক্যারিয়ারে সব পরীক্ষায় ১ম বিভাগ/শ্রেণি/গ্রেড প্রাপ্ত ফখরুল হায়দর চৌধুরী ৯ম বিসিএস (টেলিকম) ক্যাডার কর্মকর্তা হিসেবে ২৬ জানুয়ারি ১৯৯১ তারিখে সাবেক টিএন্ডটি-তে সহকারি বিভাগীয় প্রকৌশলী পদে যোগদান করেন।
টিএন্ডটি’র বিভিন্ন বিভাগ/অঞ্চলে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে তিনি ৩০ জুন ২০১৯ তারিখে টেশিসের এমডি পদে পেষণে যোগদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


