Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান কোথায়?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান কোথায়?

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 7, 2021Updated:March 7, 20211 Min Read

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান কোথায়?

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে ভারত। চার ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।

আর এমন নৈপুণ্য আরও একটি সুসংবাদ বয়ে এনেছে কোহলিদের জন্য। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে নিউ জিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাংকিং বলছে—টেস্ট খেলুড়ে ১০ দেশের মধ্যে ভারত এখন এক নম্বরে। আর দু:সংবাদ টাইগারদের জন্য। বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। অর্থাৎ ১০ নম্বরে।

Advertisement

আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে তার আগেই র‌্যাংকিংয়ে নিউ জিল্যান্ডকে পেছনে ফেললেন ম্যান ইন ব্লুরা।

গত জানুয়ারিতে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ১১৮ পয়েন্ট নিয়ে এতদিন শীর্ষস্থান দখলে রেখেছিল নিউ জিল্যান্ড। আর দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট হয় ১১৩।

অর্থাৎ কেন উইলিয়ামসনের দলকে পেছনে ফেলে টেস্ট র‌্যাংকিংয়ে এখন শীর্ষে উঠেছে কোহলির নেতৃত্বাধীন ভারত। অস্ট্রেলিয়ার অবস্থান তিনে।

শনিবার আহমেদাবাদে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারানোর পর ভারতের রেটিং পয়েন্ট দাঁড়ায় ১২২-এ।

র‌্যাংকিংয়ে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। ৯০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চমে।

আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের পয়েন্ট ৯১। অর্থাৎ ১০ নম্বরেই থেকে গেছে মুমিনুলের দল।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa