Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে দুইয়ে স্মিথ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে দুইয়ে স্মিথ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 13, 2021Updated:January 13, 20212 Mins Read

টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে দুইয়ে স্মিথ

Advertisement

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বিরাট কোহলিকে হটিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। আর আগের মতোই শীর্ষে আছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

সম্প্রতি ক্রাইস্টচার্চ টেস্টে ২৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলার পর ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন উইলিয়ামসন। এর আগে জায়গাটি ছিল কোহলির দখলে। স্বাভাবিকভাবে ভারতীয় অধিনায়ক নেমে যান দুইয়ে। তিনে নেমে যান স্মিথ। এরপর সিডনি টেস্টে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া স্মিথ ফের দ্বিতীয় স্থানে দখলে নিয়েছেন।

নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক এখন উইলিয়ামসন। এই ডানহাতির আগের সেরা রেটিং পয়েন্ট ছিল ৯১৫। ২০১৮ সালের ডিসেম্বরে ওই রেটিং পয়েন্ট নিয়ে স্বদেশি কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে যান। ১৯৮৫ সালের ডিসেম্বরে হ্যাডলির ৯০৯ রেটিং পয়েন্ট ছিল এতদিন কিউইদের মধ্যে সেরা এবং হ্যাডলিই নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান যিনি ৯০০ পয়েন্টের মাইলফলক পার করেছিলেন।

এদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ১৩১ ও ৮১ রান করেছেন স্মিথ। আর তাতেই ব্যক্তিগত কারণে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাওয়া কোহলিকে এক ধাপ পেছনে ফেলে দিলেন তিনি। ছুটিতে থাকা কোহলি সদ্যই প্রথম সন্তানের মুখ দেখেছেন।

সিডনি টেস্টে রোমাঞ্চকর ড্র ম্যাচে দুই ইনিংসে ৯১ ও ৭৩ রান করা মার্নাস লাবুশানে ক্যারিয়ার সেরা ৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে চারেই আছেন। তবে একই ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়া অজি পেসার জস হ্যাজেলউড ৩ ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন।

অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দুই ইনিংসেই ফিফটি করা চেতেশ্বর পূজারা দশম থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলা ঋষভ পন্থ ১৯ ধাপ এগিয়ে আছেন ২৬তম স্থানে। আর গুরুত্বপূর্ণ ইনিংস খেলা শুভমান গিল, হনুমা বিহারি এবং রবীচন্দ্রন অশ্বিনেরও কিছু উন্নতি হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa