সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটরসাইকেলে থাকা একজন ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪)।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ ৪ জন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিরলের মঙ্গলপুর এলাকায় গিয়ে তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়। এ সময় রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফেরার পথে মোটরসাইকেল আরোহী সাদবিন ওসমানের সাহায্য চান। তেল নিয়ে তারা মোটরসাইকেলে করে প্রাইভেটকারের কাছে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনই প্রাণ হারান।

বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.