
স্পেনের উপপ্রধানমন্ত্রী ইয়োল্যানডা দিয়াজ অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরান যুদ্ধের বিষয়ে দুর্বল অবস্থান নিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অতিরিক্ত অনুগত মনোভাব দেখাচ্ছেন। ট্রাম্পের কাছে জিম্মি হয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন। তার মতে, এটি ইউরোপে ইইউবিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিতে পারে।
বৃহস্পতিবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়াজ বলেন, এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহূর্তে ইউরোপ যেন এতিম হয়ে গেছে। ইইউর উচিত নিজস্ব পররাষ্ট্রনীতি নিয়ে লড়াই করা। ট্রাম্পের কাছে জিম্মি হয়ে থাকা নয়।
দিয়াজ বলেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তা সম্পূর্ণ অবৈধ এবং ইইউর উচিত এর বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি বিশেষভাবে উরসুলা ভন ডার লিয়েনের সমালোচনা করেন, কারণ তিনি হামলার পরপরই তার নিন্দা করেননি।
তিনি আরও বলেন, ইউরোপীয় নেতাদের ট্রাম্পের প্রতি অনুগত আচরণ বোকামি, কারণ ট্রাম্প তাদের সম্মান করেন না, যারা তার অধীনস্থ হওয়ার চেষ্টা করে।
এই মন্তব্য এমন সময় এসেছে যখন মাদ্রিদ ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প স্পেনকে হুমকি দিয়েছেন যে তারা যদি যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তবে সব বাণিজ্য বন্ধ করে দিতে পারেন। স্পেন ন্যাটোর জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যকেও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আরটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


