জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় রোববার রাতে মহেন্দ্র গাড়ির চাপায় ধনকৃষ্ণ রায় নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।

Advertisement
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, রাতে মোটরসাইকেল যোগে পঞ্চগড় মুখি ভূল্লী যাওয়ার পথে ঠাকুরগাঁও –- পঞ্চগড় মহাসড়কের কচুবাড়ী ভাটা নামক স্থানে ঠাকুরগাঁও মুখি একটি মহেন্দ্র মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ধনকৃষ্ণ মারা যান।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেদুয়াওনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এ ঘটনায় আজ সোমবার দুপুরে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



