Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা শিমুলের তৈরি করা টাইলস এখন সারাদেশে
জাতীয় বিভাগীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা শিমুলের তৈরি করা টাইলস এখন সারাদেশে

By Mohammad Al AminNovember 3, 20213 Mins Read

ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা শিমুলের তৈরি করা টাইলস এখন সারাদেশে

Advertisement

জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও জেলার সফল উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান শিমুল। আর শিমুলের তৈরি করা টাইলস এখন সারাদেশে। একদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন শিমুল, আর অন্যদিকে অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি ও সৃষ্টির সযোগ তৈরি করছেন তিনি। খবর বাসসের।

প্রাতিষ্ঠানিক শিক্ষা যে শুধুই চাকরির জন্য, তা কিন্তু নয়। এমনকি শুধু চাকরিই যে জীবনে সফলতা আনতে পারে এরকম ভাবাও ভুল। চাইলে নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে অন্যভাবেও সফল হওয়া যায়। যার উৎকৃষ্ট উদাহরণ ঠাকুরগাঁওয়ের সফল উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান শিমুল।

শিমুলের তৈরি করা টাইলস এখন জেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। ব্যবসা শুরুর আট মাসেই পাওয়া ব্যাপক সাফল্য আজ হাসি ফুটিয়েছে শিমুলসহ অনেকের মুখে। এখন আর চাকরির পেছনে ছোটেন না শিমুল। বরং তার মতো আরও বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তিনি।

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় ছোট আকারে গড়ে ওঠা শিমুলের ব্লক পার্কিং টাইলসের কারখানা এখন বিরাট সম্ভাবনা তৈরি করেছে। বিপুল কর্মসংস্থানের সুযোগ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন এ উদ্যোক্তা।

উদ্যোক্তা শিমুল জানান, ২০১১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে তিন বছর চাকরির পেছনে ছুটেও লাভ হয়নি। এরকম শিক্ষিত বেকার থাকাই নিজের কাছে বোঝা বলে মনে হচ্ছিল। তাই শেষে হতাশ হয়ে ২০১৬ সালে প্রবাসে পারি জমান। কাতারের একটি পার্কিং টাইলসের কোম্পানিতে চাকরি করতেন শিমুল।

শিমুল বলেন, আমি সেই টাইলসের কোম্পানিতে প্রায় তিন বছর কাজ করেছি। খেয়াল করি, কারখানায় তৈরি করা পার্কিং টাইলসে ব্যবহৃত প্রধান কাঁচামাল সিমেন্ট, বালু ও নুড়ি পাথর আমাদের দেশে তথা নিজ এলাকায়ই বেশ সহজলভ্য। ছোট আকারে শুরু করতে পুঁজিও তেমন লাগছে না। তখনই দেশে ফিরে এমন একটি কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত স্থির করি।

২০১৯ সালে দেশে ফিরেই কারখানা করার পরিবেশ যাচাই করতে থাকেন শিমুল। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পার্কিং টাইলসের কারখানা ঘুরে দেখেন। বাজারের চাহিদা বোঝারও চেষ্টা করেন। এতে কাতার ভিত্তিক প্রযুক্তি দেশের জন্য সঠিক বলে মনে হয় তার।

শিমুল আরও বলেন, ২০২০ থেকে কারখানা করার প্রস্তুুতি শুরু হয়। এরপর ২ লাখ টাকা পুঁজি নিয়ে ২০২১ সালের ১ জানুয়ারি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করি। নিজ জেলায় ব্যাপক সাড়া পাই। ধীরে ধীরে পার্শ্ববর্তী জেলায় যাওয়া শুরু করে আমার পণ্য। তবে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছি।

তার টাইলস কারখানায় কাজ করেন আকবর আলী। এর আগে তিনি রিকশা চালাতেন। তবে শারীরিকভাবে দুর্বল হওয়ায় রিকশা চালাতে বেশ কষ্ট হতো।

তিনি জানান, বন্ধুর কাছে জানতে পেরে শিমুলের কারখানায় কাজ নিয়েছেন। হালকা কাজে ভালো পারিশ্রমিক পেয়ে তার মতো বাকিরাও বেশ খুশি।

প্রথমে ১ জন শ্রমিককে কাজ শিখিয়ে পথচলা শুরু শিমুলের। এখন কারখানায় ১৭ জন শ্রমিক কাজ করছেন। সরকারি সহযোগিতা পেলে কারখানাটি আরও বড় পরিসরে করতে চান শিমুল। এতে ১৫০-২০০ শ্রমিকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে মনে করেন এ উদ্যোক্তা।

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষিট্রজ এর সভাপতি হাবিবুল ইসলাম বাবলু ও পরিচালক মামুনুর রশিদ পৃথকভাবে বলেন, শিমুলকে সরকারিভাবে সহযোগিতা করে উৎসাহ দেওয়া উচিত। শিমুলের মাধ্যমে বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। তার সফলতা অন্য তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহ জোগাবে। আর শিমুল ধীরে ধীরে হযে উঠছে এ এলাকার তরুণদের জন্য আইডল।

ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বলেন, আমরা চাই ভালো ভালো উদ্যোক্তা সৃষ্টি হোক। শিমুলের উদ্যােগ বেশ সম্ভাবনাময়। তার যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।’ চেষ্টা করবো তাকে সরকারি সহযোগিতা প্রদান করার জন্য বলেও জানান এ কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa