
ইজতেমায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ওই দুই শিশু তাদের ঠিকানা বলতে না পারায় ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকালে তাদের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিশুকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।
বুধবার রাতে (১৫ জানুয়ারি) এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় যোগাযোগ করা হলে থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, শিশু দুটি থানায় অভিভাবকদের জন্য কান্নাকাটি করছে। তারা ঠিকানা বলতে পারছে না। শিশু হাফিজা শুধু বাবার নাম হাবিবুর রহমান ও মাতার নাম সাজেদা বলতে পারছে। তাদের অভিভাবকদের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



