Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক
জাতীয় স্লাইডার

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

By Arif ArmanFebruary 5, 20262 Mins Read
Advertisement

 সুখবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কোনো সুখবরকে সুখবর বলে মনে করেন না আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তারেক বলেন, ‘ড. ইউনূস রোহিঙ্গাদের বলেছিল আগামী ঈদ সবাই বাড়িতে গিয়ে করবেন। এর কয়েকদিন পরই হাজার হাজার রোহিঙ্গা দেশে ঢুকল নতুন করে।

আমি তার দেওয়া কোনো সুখবরকে সুখবর মনে করি না। তার দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে, ভিনদেশী স্বার্থ থাকে।’

তিনি বলেন, ‘বন্দর নিয়ে জাতীয় নিরাপত্তা কতটা বিঘ্নিত হবে, যখন অস্ত্র, প্রযুক্তি আমদানির সময় আমেরিকার নিষেধাজ্ঞা খাবে তখন বুঝবে। আমরা ইরান, পাকিস্তান, রাশিয়া বা যেকোনো দেশ থেকে এখন প্রযুক্তি শেয়ারিং এর সময় পার করছি।

সামনে যেই ক্ষমতায় আসুক এই সক্ষমতা বাড়াবেই। আমাদের এমন কিছু সামরিক সক্ষমতা থাকবে যা অন্যের কাছে আমাদের দেশকে শক্তিশালী হিসাবে দাঁড় করাবে। এই জায়গাটিতে ভারত ও আমেরিকার স্ট্যাবলিশমেন্ট সংযোগ ঘটানোই একটি ডিজাইন বন্দর বিদেশিদের দেওয়া। ডিপি ওয়ার্ল্ড এর পরিদর্শনে আসা অফিসারদের সিংহভাগই ছিল ভারতীয় অফিসার।

একদিকে দিল্লি না ঢাকা স্লোগান দেবেন, আর ভিনদেশিদের উচ্চ লাভে বন্দর দেবেন। আপনি পারবেন, ডিপি ওয়ার্ল্ড বা এসব ভিনদেশি কর্তৃপক্ষকে ভারতীয় নিয়োগ দিতে বাধা দিতে? শুধু মাত্র বিদেশিদের লভ্যাংশ বৃদ্ধির জন্য ডক্টর ইউনূস বন্দরে সেবার চার্জ ৪১ শতাংশ বৃদ্ধি করেছেন। যদি দেশের লাভের জন্যই দেন, তাহলে আগের রেটে কেন পারবে না বিদেশিরা?’

‘আমি তো দেখলাম না, আমদানি রপ্তানিকারকরা কর্মসূচি করে দাবি জানিয়েছে যে, বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হোক। তাহলে কার আগ্রহে এটা দেওয়া হচ্ছে। দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনে সক্ষমতা বৃদ্ধি সার্বভৌমত্বের লড়াইয়ের প্রথম শর্ত।

দেশের সেবা ও উৎপাদন খাতকে দেশের অভ্যন্তরীণ উদ্যোগের মাধ্যমে শক্তিশালী করলেই কেবল আমরা স্বনির্ভর হই। আমাদের পানি, গ্যাস, তেল একইভাবে বিদেশি কর্তৃত্ব থেকে মুক্ত করে সরকার ও জনগণের যৌথ মালিকানায় পরিচালনার সক্ষমতাই হলো সার্বভৌমত্বের নিগূঢ় চিন্তার বহিঃপ্রকাশ। এই ক্ষেত্রেও দেখলাম, বাপেক্স থেকে কর্তৃত্ব নিয়ে বিদেশি কম্পানি শেভরনকে দিয়ে দেওয়ার তৎপরতা চালাচ্ছে।’

সবশেষে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দেশের নিজস্ব উৎপাদন ও সেবা দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী না করে একে একে বিদেশিদের দিয়ে আমরা কি শুধু বিদেশে গিয়ে উট চরানো জাতি হিসাবে বেড়ে উঠব?’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

    ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

    February 5, 2026
    সুপ্রিম কোর্ট

    সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

    February 5, 2026
    বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

    বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

    February 5, 2026
    Latest News
    ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

    ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

    সুপ্রিম কোর্ট

    সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

    বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

    বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

    থাকতে চাই না

    ‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

    মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

    সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

    ধন্যবাদ

    পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

    সরকারের কাছে ফেরত

    ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

    প্রতিবেদন প্রকাশ

    নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

    নাহিদ

    বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

    আমীর

    মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.