জুমবাংলা ডেস্ক : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান কর্মীরা। ড. ইউনূসের বিরুদ্ধে মোট ১০৭টি মামলা দায়ের করা হয়েছে।
গত রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১৭টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা। সাবেক কর্মীর ১৪টি ও বর্তমান কর্মীদের ৯৩টি মামলা রয়েছে।
ড. ইউনূসকে মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আশরাফুল হাসানকেও মামলায় আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ বলেন, বকেয়া পরিশোধ না করায় ক্ষুদ্রঋণের প্রবক্তা ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সর্বশেষ রোববার (২ ফেব্রুয়ারি) শ্রম আদালতে ১৭টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর শুনানির জন্য আদালত ২৩ মার্চ দিন ধার্য করেছেন।
ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ রাজু বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে । আইনগতভাবে আমরা এসব মামলার মোকাবিলা করব।
নতুন ১৭ মামলার বাদী :
কাজী ফিরোজা সনি (মামলা নম্বর- ৫৭/২০২০), মনিরুজ্জামান টনি (মামলা নম্বর- ৫৮/২০২০), রবিউল ইসলাম (মামলা নম্বর-৫৯/২০২০), আবু নাঈম বায়েজিদ (মামলা নম্বর- ৬০/২০২০), বিল্লাল হোসেন (মামলা নম্বর- ৬১/২০২০), সাদমান সাকিব (মামলা নম্বর- ৬২/২০২০), জুনায়েদ হোসেন (মামলা নম্বর- ৬৩/২০২০), মোফাসল হক তুহিন (মামলা নম্বর-৬৪/২০২০), মাহামুদুল হাসান সুজন (মামলা নম্বর- ৬৫/২০২০), মোস্তাফিজুর রহমান মিলন (মামলা নম্বর- ৬৬/২০২০), সাদিকুর রহমান (মামলা নম্বর- ৬৭/২০২০), আমিনুল হক চৌধুরী (মামলা নম্বর- ৬৮/২০২০), সাবিনা ইয়াসমিন (মামলা নম্বর- ৬৯/২০২০), বাছির উদ্দিন (মামলা নম্বর-৭০/২০২০), রেজাউল করিম (মামলা নম্বর-৭১/২০২০), হাফিজুর রহমান (মামলা নম্বর- ৭২/২০২০) ও শরীফুল ইসলাম (মামলা নম্বর-৭৩/২০২০)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


