
জানা গেছে, ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর এবং তাঁর জন্মস্থান লালদীঘি ফতেহপুরে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণসহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। পরে তাঁর লাশ পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



