
আজ শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গণমাধ্যমকে ৭৯ বছর বয়সী ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানিয়েছেন, বর্তমানে তাঁর শ্বাসকষ্ট আছে। তবে শুক্রবারের মতো বেশি শ্বাসকষ্ট নেই। অক্সিজেন দেওয়া হচ্ছে কম পরিমাণে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা চলছে। তাঁর স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



