Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ডা. সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড
জাতীয় স্লাইডার

ডা. সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

By Sibbir OsmanJuly 19, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট জালিয়াতির ঘটনায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ রায় ঘোষণা করেন।

সাবরিনা ছাড়া মামলার বাকি আসামিরা হলেন—সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস। আসামিরা সবাই কারাগারে রয়েছেন।

আসামিদের প্রত্যেককে দণ্ডবিধির তিনটি ধারায় এই সাজা দিয়েছে আদালত। এর মধ্যে দণ্ডবিধির ৪২০ ধারায় ৩ বছর, ৪৬৬ ধারায় ৪ বছর আর ৪৭১ ধারায় ৪ বছর মোট ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট চত্বরে হাজির করা হয়। পরে আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ২৯ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক তোফাজ্জল হোসেন রায়ের জন্য এ দিন ধার্য করেন।
ডা. সাবরিনা
মামলাটির চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, ডা. সাবরিনার স্বামী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী, কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু ও তার স্ত্রী তানজিলা পাটোয়ারী, জেকেজি হেলথ কেয়ারের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম রোমিও, স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা এবং বিপ্লব দাস। তারা সবাই কারাগারে আছেন।

রায়ে আসামিদের সর্বোচ্চ সাত বছর সাজা হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজাদ রহমান। মামলার ৪০ সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেন ডা. সাবরিনা ও তার স্বামীর প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার।

এ অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। ২০২০ সালের ২০ আগস্ট সাবরিনাসহ আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।

আজ থেকে দেশে কার্যকর হচ্ছে ‘এলাকাভিত্তিক লোডশেডিং’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১১ ৮ আসামির কারাদণ্ড জাতীয় ডা. বছরের সাবরিনাসহ স্লাইডার
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

February 2, 2026
বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

February 2, 2026
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

February 2, 2026
Latest News
নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’

মামলার রায়

পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

চাঞ্চল্যকর তথ্য

এপস্টেইন নথি: সাংবাদিক খাশোগি আমিরাত শাসকের গুপ্তচর ছিলেন!

শেয়ারবাজারে ধস

ভারতের শেয়ারবাজারে ধস, ১০ লাখ কোটি রুপি উধাও

স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.