জুমবাংলা ডেস্ক: অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নবম বই ‘ পদ্মা সেতু বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল (৪ জুলাই) ঢাকার এলিফেন্ট রোডে কবিতা ক্যাফেতে এ উপলক্ষে একটি অনারম্বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য রাশেক রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু ও মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতু নিয়ে লেখা একটি গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পীরা।

একজন ব্যস্ত চিকিৎসক হয়েও পেশার বাইরে অধ্যাপক ডা. স্বপ্নীলের সমাজ সচেতনতা এবং লেখালেখি ও নানা সামাজিক সংগঠন ও সিভিল সোসাইটি মুভমেন্টের সাথে সংশ্লিষ্টতার প্রশংসা করেন আলোচকবৃন্দ।

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ঘটমান বর্তমান নিয়ে অধ্যাপক ডা. স্বপ্নীলের এই চলমান লেখালেখি একদিকে যেমন অসাম্প্রদায়িকতার চেতনার একটি স্বপ্নের বাংলাদেশের ভীতকে শক্তিশালী করবে, তেমনি পাশাপাশি ভবিষ্যতের প্রজন্ম যখন আজকের অতীতের দিকে ফিরে তাকাবে তখন তাদের সামনে আজকের বাংলাদেশটা ঠিকঠাকমত তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান।

লেখালেখিতে অধ্যাপক ডা. স্বপ্নীলের হাতেখড়ি ঢাকা কলেজে পড়াকালীন সময়ে ১৯৮৬-৮৭ সালে। সেসময় বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় কলম লিখতেন। তার প্রথম বই, হেনরি কিসিঞ্জারের আত্মজীবনী গ্রন্থ ‘হোয়াইট হাউজ ইয়ারসের’ আংশিক অনুবাদ ‘প্রেক্ষাপট: বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে, যখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পরের বছর প্রকাশিত হয় তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল (অবঃ) লক্ষন সিংয়ের ওয়ার মেমোয়ার্স ‘একাত্তরের বিজয়’। তার পর দীর্ঘ বিরতিতে তার তৃতীয় ও চতুর্থ গ্রন্থ ‘লিভার চিকিৎসায় নতুন সম্ভবনা’ ও ‘সেকাল একালের কড়চা’ যথাক্রমে প্রকাশিত হয় মুক্ত ধারা মাওলা ব্রাদার্স থেকে ২০১৮ সালে। এ দুটো বই-ই বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে নিউজ পোর্টালে সমসাময়িক বিষয়াবলি নিয়ে প্রকাশিত তার প্রবন্ধগুলোর সংকলন।

এরপর থেকে মাওলা ব্রাদার্স প্রতি বছরই অধ্যাপক ডা. স্বপ্নীলের পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো মলাটবন্দী করার কাজটি নিয়মিত করে আসছে। এরই মাঝে একে একে প্রকাশিত হয়েছে তার প্রবন্ধ সংকলন ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘এখন সময় বাংলাদেশের’, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ এবং সবশেষ ‘কোভিড-১৯’। সমসাময়িক নানা বিষয় ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীলের লেখা ভ্রমন কাহিনী নিয়মিত প্রকাশিত হচ্ছে । বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতেও লেখালেখি করে থাকেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.