Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি মারিয়া
খেলাধুলা ফুটবল

কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি মারিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কMay 31, 2022Updated:May 31, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আনহেল ডি মারিয়ার গোলেই ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। তার গোলেই নিশ্চিত হয়েছিল, জাতীয় দলের হয়ে শিরোপা শূন্য থেকে ক্যারিয়ার শেষ করতে হবে না লিওনেল মেসিকে। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের সেই নায়ক ডি মারিয়া এবার জাতীয় দলকে বিদায় বলতে যাচ্ছেন। আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ অভিযান।

কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি মারিয়া
ফাইল ছবি
Advertisement

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই চলাকালে বেশ কয়েকবার জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলে’র সঙ্গে এক আলাপচারিতায় তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভার্চুয়াল সেই সাক্ষাৎকারে ডি মারিয়া তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের পরই (অবসরের) সময় হয়ে যাবে। অনেক ছেলেরা জাতীয় দলে এসেছে, তারা ধীরে ধীরে গড়ে উঠছে। আমি যখনই (জাতীয় দলের ক্যাম্পে) যাই তখনই দেখি তারা একটু একটু করে উন্নতি করছে।’

‘তারা জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছে। তাই আমার এরপরও (জাতীয় দলে খেলা) চালিয়ে যাওয়া কিছুটা হয়ত স্বার্থপর মনে হতে পারে। আমি অনেক বছর খেলেছি, যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি। বিশ্বকাপ আসন্ন, আমি সেখানে যেতে চাই। এরপর আমি নিশ্চিতভাবেই সরে যাব।’

আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান এই ফরোয়ার্ডের অভিষেক হয়েছিল ২০০৮ সালের সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপ ও ছয়টি কোপা আমেরিকায় অংশ নিয়েছেন। আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ১২১ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন তিনি। ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন ডি মারিয়া। তবে জাতীয় দলের হয়ে তার সেরা প্রাপ্তি নিশ্চিতভাবেই গতবছর ব্রাজিলের মাটিতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে তার একমাত্র গোলেই ঐতিহাসিক কোপা আমেরিকা জয়।

সম্প্রতি দীর্ঘদিনের ক্লাব পিএসজি ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন ডি মারিয়া। দীর্ঘ সাত মৌসুম ক্লাবটির হয়ে খেলার পর ক্লাব ফুটবলে এখন নতুন গন্তব্যের সন্ধানে রয়েছেন এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa