
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।
যারা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া এবং র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



