ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


