Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান।

আজ (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ডিএমপির কমিশনার হিসেবে কর্মরত আছেন খন্দকার গোলাম ফারুক। তার চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে।

ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন হাবিবুর রহমান।

বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান বর্তমানে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা জেলার এসপি ও ডিএমপি সদর দফতরে ডিসিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি। পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান, যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন হাবিবুর রহমান।

রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠকও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.