জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হলো। এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।
এর আগে, ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


