
জুমবাংলা ডেস্ক : ডিসেম্বরের পর অনুকূল পরিবেশ সৃষ্টি হলে স্নাতকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষাখাতে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে সশরীরে পরীক্ষা নিয়ে অভিভাবকদের কিছুটা শঙ্কা থাকলেও পরীক্ষায় অংশ নিতে উন্মুখ শিক্ষার্থীরা।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ প্রক্রিয়া ঘোষণার পরপরই ভর্তি পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সশরীরে ভর্তি পরীক্ষা নেয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য এম. আব্দুস সোবহান বলেন, আমরা সশরীরেই উপস্থিত থেকে পরীক্ষাটা নেব। করোনা সঙ্কটে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। স্বাভাবিক অবস্থার আগে সশরীরে ভর্তি পরীক্ষা না নেয়ারও পরামর্শ তাদের।
তবে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণে উন্মুখ হয়ে থাকলেও সন্তানের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কিছুটা শঙ্কিত অভিভাবকেরা।
গেল বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের চার হাজার ৭’শ ১৩টি আসনের বিপরীতে ৭৪ হাজার ৯০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


