Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডুবে যাওয়া কার্গো উদ্ধারের অনিশ্চয়তা, কেটে উদ্ধার করতে হবে
জাতীয়

ডুবে যাওয়া কার্গো উদ্ধারের অনিশ্চয়তা, কেটে উদ্ধার করতে হবে

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 16, 2019Updated:December 16, 20192 Mins Read
ডুবে যাওয়া কার্গো উদ্ধারের অনিশ্চয়তা, কেটে উদ্ধার করতে হবে
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বরিশাল নৌবন্দরের ডিসির ঘাট সংলগ্ন বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী এমভি শাহরুখ-২ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যাওয়া ক্লিংকারবাহী কার্গো উদ্ধার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চারটি উদ্ধারযানের সম্মিলিত উত্তোলনক্ষমতা ৬২০ টন। তবে ডুবে যাওয়া হাজি মো. দুদু মিয়া নামের কার্গোটির ওজন ৬০০ টন। আর কার্গোতে ১২০০ টন ক্লিংকার রয়েছে। তারপর পানি ঢুকে এর ওজন অনেকটা বেড়েছে। এ নৌযানটি উদ্ধারে অক্ষম বিআইডব্লিউটিএ।

এদিকে কার্গোটি নৌপথের নৌযান চলাচলের মূল চ্যানেলে ডুবেছে। এ কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। কার্গোটি সরানো না গেলে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চারটি উদ্ধারযানের সম্মিলিত উত্তোলন ক্ষমতা ৬২০ টন। ১২০০ টন ক্লিংকার বোঝাই জাহাজটির ওজন আরও ৬০০ টন। ডুবে যাওয়ার পর এখন প্রায় ২ হাজার টন ওজন হয়েছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজের ডুবে যাওয়া কার্গো উদ্ধারের সক্ষমতা নেই। তাই কার্গোর মালিকপক্ষকে এক মাসের মধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কার্গোটি উদ্ধারের জন্য বলা হয়েছে।

এ সময়ের মধ্যে তারা উদ্ধারে ব্যর্থ হলে কার্গোটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। পরে ডুবুরি নামিয়ে কেটে কেটে জাহাজটি উদ্ধার করে নদীরপ্রবাহ স্বাভাবিক রাখা হবে বলে জানান কমোডর এম মাহবুব-উল ইসলাম।

এম মাহবুব-উল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে এ ধরনের দুর্ঘটনারোধে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কার্গোটির সামনের দিক পুরোপুরি পানির নিচে এবং পেছনের দিকের কিছু অংশ পানির ওপরে জেগে আছে। এর পাশেই রয়েছে উদ্ধারকারী নৌযান ‘নির্ভীক’। এ উদ্ধারকারী নৌযানটির সর্বোচ্চ ২৬০ টন ওজনের নৌযান টেনে তোলার সক্ষমতা আছে।

লঞ্চ মালিক সমিতির একাধিক নেতা জানান, ঢাকা-বরিশাল নৌপথে বিশাল আকারের বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজ, তেলের ট্যাংকার ও মালবাহী কার্গো চলাচল করে। এছাড়া এ নৌপথে ঢাকা ও চট্টগ্রাম থেকে কলকাতায় যাতায়াতের রুট হিসেবে ব্যবহৃত হয়। কার্গোটি নৌপথের মূল চ্যানেলে ডুবেছে। এটি সরানো না গেলে চ্যানেলটি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কার্গোটি উদ্ধারে ব্যর্থ হলে গুরুত্বপূর্ণ নৌরুটটি হুমকির মুখে পড়বে।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa