Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গু আক্রান্ত রোগী ৭০ হাজার ছাড়িয়েছে, আরও দুজনের মৃত্যু
জাতীয়

ডেঙ্গু আক্রান্ত রোগী ৭০ হাজার ছাড়িয়েছে, আরও দুজনের মৃত্যু

By Saleh MohammadAugust 31, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সারাদেশে ছড়িয়ে পড়া এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৭০ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ১৫০ জন।

ডেঙ্গু আক্রান্ত রোগী ৭০ হাজার ছাড়িয়েছে, আরও দুজনের মৃত্যুশনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার আরও দুজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার (৪৫) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

Advertisement

খুমেকের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী শিল্পী আক্তার শুক্রবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

এ নিয়ে খুলনায় মোট সাতজনের ডেঙ্গুতে মৃত্যু হলো।

বন্দরনগরী চট্টগ্রামে বাদশা মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির জীবন কেড়ে নিয়েছে এডিস মশাবাহী রোগ ডেঙ্গু। শনিবার ভোর ৫টার দিকে নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর সমাদরপাড়া পাহাড়িকা আবাসিক (জাফরাবাদ) এলাকার বাসিন্দা আব্দলি ওয়াহাব মোল্লার ছেলে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার জানান, নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে আজ ভোরে বাদশা মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটি এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়ার প্রথম ঘটনা।

এদিকে পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম ও স্পেশাল ইউনিটের ইনচার্জ এ আরাফাত জানান, বাদশা মোল্লা গত ২২ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা আরও কমেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৪৯ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৪১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগী আছেন ৪ হাজার ৮৬০ জন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৯৬ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ২ হাজার ১৬৪ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত জানুয়ারি থেকে ডেঙ্গু সংক্রান্ত ১৮৫টি মৃত্যুর খবর পেয়েছে। তবে সংস্থাটি এখন পর্যন্ত ৯৬টি ঘটনা পর্যালোচনা করে নিশ্চিত করেছে যে তাদের মধ্যে ৫৭টি মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa