
এডিশ মশার কামড় থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৭ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯৬ হাজার ১৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৭৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩০৯ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৫১টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ১৭৯টি ঘটনা পর্যালোচনা করে ১১২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



