Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে বিরত থাকতে ডিএসসিসি মেয়রের আহ্বান
জাতীয়

ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে বিরত থাকতে ডিএসসিসি মেয়রের আহ্বান

By Saleh MohammadJuly 15, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে বিরত থাকতে ডিএসসিসি মেয়রের আহ্বানসোমবার (১৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক সেবাপক্ষ ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরের দেওয়া তথ্য মতে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এমন রোগীর সংখ্যা তিনজন। কিন্তু কিছু সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকের বরাত দিয়ে বলেছে, ডেঙ্গুতে মারা গেছে ১১ জন।

মেয়র বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন।

Advertisement

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর ও সাব অ্যাসিসট্যান্ট কমুনিটি মেডিকেল কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমরা ডিএসসিসির পক্ষ থেকে সর্বশক্তি প্রয়োগ করে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা দিতে প্রস্তুত আছি। ৬৭টি মেডিকেল টিম গঠন করেছি। বিভিন্ন এলাকায় ৪৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নেবেন, বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন।

সাঈদ খোকন বলেন, স্বাস্থ্যকর্মীরা মনে করলে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেবেন। আর যদি ঘরে রেখে সুস্থ করানো যায় তাহলে সেই হিসেবে চিকিৎসাসেবা দেবেন।

মেয়র বলেন, ডেঙ্গু এ বছর বেশি থাকলেও চিকুনগুনিয়ার সংখ্যা কম। তবে ডেঙ্গুতে আতঙ্কিত হবার কারণ নেই, ডেঙ্গু রোগ সেরে যায়। এতে আতঙ্কিত হওয়ার বা ভয় করার কোনো কারণ নেই।

তিনি বলেন, ডিএসসিসি থেকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে। প্রতিটি অলি-গলিতে ওষুধ ছিটানো হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প করা হচ্ছে। এমনকি ধর্মীয় উপাসনালয় থেকে পুরহিতরা জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। সার্বিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ডেঙ্গুকে প্রতিহত করব। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত নগরী না হবে আমরাও হাল ছাড়ছি না।

ঢাকা দক্ষিণের মেয়র আরও বলেন, এবার ৪ হাজার ২৪৭ জন নাগরিক বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাসেবা নিয়েছেন। এরা শুধু ঢাকা উত্তর ও দক্ষিণের নাগরিক নয়, এরা দেশের বিভিন্ন এলাকার। ডিএসসিসিতে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৮৪ জন, যাদের ৩৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আমরা দেখছি সময় যত যাচ্ছে, রোগীর সংখ্যা তত কমে আসছে।

আজ থেকে আমাদের স্বাস্থ্যকর্মীরা মাঠে থাকবেন। ডেঙ্গু ছাড়াও অন্য কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রয়োজন হলেও প্রাথমিক চিকিৎসাসেবার জন্য আমাদের হটলাইন ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করলে স্বাস্থ্যকর্মী বাসায় চলে যাবে।

এছাড়াও চলতি মাস থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর আবাস বা জন্মস্থান ধ্বংস করা হবে বলে ঘোষণা দেন সাঈদ খোকন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa