Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজন আইভিএম : ডিএনসিসি মেয়র
জাতীয় স্লাইডার

ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজন আইভিএম : ডিএনসিসি মেয়র

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 17, 2019Updated:আগস্ট 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: মশা নিধনে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম শনিবার বলেছেন, দেশে ডেঙ্গু প্রতিরোধে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) প্রয়োজন। খবর ইউএনবি’র।

Advertisement

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আমাদের আইভিএম করতে হবে… আগামী ৭-৮ দিনের মধ্যে একটি আইভিএম প্রকল্প চালুর ব্যাপারে আমি আশাবাদী।’

প্রসঙ্গত, আইভিএম হলো রোগের জীবাণু বহনকারীকে নিয়ন্ত্রণের জন্য সম্পদের সর্বোত্তম ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া।

রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে সরকারে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ এবং আরও চারটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

এমওইউ সই করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), ঢাকার দুই সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), স্বাস্থ্য সেবা বিভাগ (এইচএসডি), স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), এটুআই এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এ সমঝোতার উদ্দেশ্য হলো সংক্রমিত রোগ প্রতিরোধে সমন্বিতভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নাগরিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমাদের এখন একমাত্র রাজনৈতিক ইচ্ছা হলো দেশকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত করা।

‘ডেঙ্গু মোকাবিলায় আমাদের ৩৬৫ দিন সচেতন থাকতে হবে…পাশাপাশি ৩৬৫ দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে,’ যোগ করেন তিনি।

সমঝেতা স্মারক সই শেষে দেশের যেকোনো স্থানে মশার প্রজনন কেন্দ্র চিহ্নিত করতে ই-ক্যাব, ই-পোস্ট ও বিডি-ই্য়ুথের উদ্যোগে ‘স্টপ ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়।

মেয়র আতিকুল বলেন, মশার প্রজনন কেন্দ্র ধ্বংসে ‘স্টপ ডেঙ্গু’ মোবাইল অ্যাপটি সিটি করপোরেশনকে সহায়ত করবে।

আগামী সোমবারের মধ্যে এডিস মশার প্রজনন ক্ষেত্র সন্ধানের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডকে ১০টি এলাকায় ভাগ করে ডিএনসিসি জুড়ে একটি সমন্বিত অভিযান শুরু করা হবে বলেও জানান মেয়র।

তিনি বলেন, ‘এডিশ মশার লার্ভা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং আমার ধারণা, এটি প্রশংসনীয় পদক্ষেপ।’

সরকার ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে তার সম্পূর্ণ সামর্থ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

জুন 16, 2026
Latest News
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa