জুমবাংলা ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়াকে বরখাস্ত

শুক্রবার সকালে তার সংসদীয় এলাকা আখাউড়া-কসবায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গণমাধ্যমকে এ তথ্য জানান।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি এখন পর্যন্ত জানিনা যে, উনি কোনো অপরাধ করেছেন কিনা। কেন উনাকে জেলে যেতে হবে, তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া গত সোমবার বলেন, ‘নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। উনার বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।’

রাষ্ট্রপক্ষের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বিশ্বনেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.