Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেল্টা প্ল্যানে ৬ হটস্পট চিহ্নিত, অন্যতম ঢাকা
জাতীয়

ডেল্টা প্ল্যানে ৬ হটস্পট চিহ্নিত, অন্যতম ঢাকা

By Saiful IslamAugust 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ডেল্টা প্ল্যানে যে ৬টি হটস্পট চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা। রাজধানীকে বাঁচাতে হলে সমন্বিতভাবে পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

ডেল্টা প্ল্যানে ৬ হটস্পট চিহ্নিত, অন্যতম ঢাকা

Advertisement

মঙ্গলবার পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম : আরবান এরিয়াস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার।

জিইডির সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজিআইএসের সিনিয়র আরবান অ্যান্ড রিজিওনাল এক্সপার্ট ড. ফারহানা আহমেদ। বক্তব্য দেন জিইডির প্রধান (অতিরিক্ত সচিব) খান মো. নূরুল আমীন।

আতিকুল ইসলাম বলেন, রাজধানীর উন্নয়নে সবচেয়ে বড় বাধা দখল, দূষণ ও দুষ্টলোক। এ ছাড়া কোনো কিছু করতে গেলে সরকারি দপ্তরই সমস্যা হিসেবে দেখা যায়। সবার মধ্যে সমন্বয় দরকার। রাজধানীকে দখলদার মুক্ত করতে সিএস খতিয়ান দেখেই করতে হবে।

ড. শামসুল আলম বলেন, নগরের উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোকে দায়িত্ব দেওয়া দরকার। সব কাজ কেন সরকারি দপ্তরের হাতে থাকবে। মেয়রদের দায়িত্ব দিলে ভালো হয়।

সত্যজিত কর্মকার বলেন, হটস্পটগুলোর মধ্যে শহর এরিয়ায় কার্যক্রম বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরগুলোতে বিপুল জনসংখ্যার ঘনত্ব এবং সমস্যাও আছে অনেক। ফলে বিশুদ্ধ পানি সরবরাহ এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে চার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও কোনো ফল আসেনি। এর কারণ খুঁজতে গিয়ে জানা যায়, সেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন হয়নি। কাজেই সমন্বয় ছাড়া কোনো প্রকল্পেই কাজ হবে না।

মূল প্রবন্ধে বলা হয়েছে, শহরাঞ্চলের জলবায়ূ পরিবর্তনের প্রভাব বিষয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম কয়েকটি হলো ২০৫০ সাল নাগাদ দেশের সার্বিক তাপমাত্রা ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও শহরে বাড়বে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবছর সারা দেশে বৃষ্টিপাত বাড়বে ৬০ মিলিমিটার। কিন্তু শহরে বাড়বে ১১০ মিলিমিটার। বাড়বে বন্যা এবং জলাবদ্ধতাও। এরকম নানা সমস্যা সমাধানে শহর কেন্দ্রীয় আলাদা প্রকল্প নিতে হবে।

জিইডি থেকে জানানো হয়, ডেল্টা প্ল্যানে চিহ্নিত ছয়টি হটস্পটের মধ্যে এর আগে পাঁচটিকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবার হচ্ছে ঢাকায়। এভাবে পরামর্শ নিয়ে পরিকল্পনায় থাকা উদ্যোগগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa