জুমবাংলা ডেস্ক: অর্থপাচার মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীনের জামিন প্রশ্নে করা  রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ এই আদেশ দেন।

হাইকোর্ট

Advertisement
আদালতে রফিকুল আমীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট সাঈদ আহমদ রাজা। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিলেন। কিন্তু কোনো শর্তই তিনি পূরণ করতে পারেননি। পরে আপিল বিভাগ তার জামিন আবেদন খারিজ করে দেন। সেই আদেশের রিভিউ আপিল বিভাগ আজ খারিজ করে দিয়েছেন।

সাড়ে তিন হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগে ডেসটিনির এমডি রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। মামলায় রফিকুল আমীনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৩ নভেম্বর শর্তসাপেক্ষে জামিনে মুক্তির আদেশ দেন। আদেশে বলা হয়েছিলো, ছয় সপ্তাহের মধ্যে ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা জমা দিতে হবে সরকারি কোষাগারে। এই অর্থ জমা দেয়ার কপি নিম্নআদালতে দাখিল করলেই জামিন পাবেন ডেসটিনির রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন।

তবে আপিল বিভাগের এই আদেশ প্রতিপালন করেননি রফিকুল আমীন।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করে। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ১৯ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতি মামলার ৪৬ জনকে আসামি করা হয়। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.