Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকলে যে শাস্তি হবে
জাতীয়

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকলে যে শাস্তি হবে

By Sibbir OsmanNov 3, 2019, 6:34 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সড়কের শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ১ নভেম্বর ২০১৯ থেকে দেশব্যাপী কার্যকর হয়েছে সড়ক পরিবহণ আইন ২০১৮। এই আইন অমান্যকারীর যেমন কারাদণ্ডের বিধান আছে তেমনি গুনতে হবে বড় অংকের জরিমানা। মোটরযান আইন রহিত করে সড়ক পরিবহণ আইনটি কার্যকর হয়েছে। মোটরযান চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। সেই সাথে গাড়ির ফিটনেস থাকাটা আবশ্যক। জেনে নেয়া যাক সড়ক পরিবহণ আইনে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকলে কি সাজা জরিমানার বিধান রয়েছে।
trafik00
কেন ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক?

সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪ ধারায় মোটরযান চালনার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনে বলা হয়েছে কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বা ক্ষেত্রমতে শিক্ষানবিশ ড্রাইভং লাইসেন্স ব্যতীত কোন মোটরযান পাবলিক প্লেসে চালাতে পারবেন না। এছাড়াও বলা হয়েছে কোন ব্যক্তি যে শ্রেণী বা ক্যাটাগরির মোটরযান চালনার লাইসেন্সপ্রাপ্ত হয়েছেন, সেই শ্রেণী বা ক্যাটাগরির মোটরযান ছাড়া অন্য কোন মোটরযান চালানো যাবে না। তবে এখানে শর্ত দেয়া হয়েছে ভারী যানবাহনের জন্য প্রাপ্ত ড্রাইভিং লাইসেন্সধারী কোন ব্যক্তি হালকা ও মধ্যম শ্রেণী বা ক্যাটাগরির মোটরযান চালাতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি হবে?

ড্রাইভিং লাইসেন্স না থাকা অবস্থায় যেকোন মোটরযান চালানো সড়ক পরিবহণ আইনের ৬৬ ধারায় দণ্ডনীয় অপরাধ। আপনি যদি উল্লিখিত আইন অমান্য করে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন পাবলিক প্লেসে মোটরযান চালান তাহলে সাজা হিসেবে আপনাকে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

কে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান ও নাবায়ন করতে পারবেন?

সড়ক পরিবহণ আইনের ১০ ধারা মতে, কর্তৃপক্ষ বা বিআরটিএ ব্যতীত অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমিতি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করতে পারবে না এবং কোন ব্যক্তি কোন ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করতে পারবেন না। এছাড়াও  কোন ব্যক্তি কোন নকল, ভুয়া বা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন না।

নকল, জাল ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করলে কি হয়?

মোটরযান চালাতে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। সড়ক পরিবহণ আইনের ৬৯ ধারা লঙ্ঘন করে যদি কেউ মোটরযান চালানোর সময় নকল, জাল ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন তাহলে তিনি অনধিক ২ বছর তবে অন্যূন ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫ লক্ষ টাকা তবে  অন্যূন এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

গাড়ির ফিটনেস থাকাটা কি আবশ্যক?

হ্যাঁ, গাড়ি চালাতে হলে অবশ্যই ফিটনেস থাকাটা জরুরী। সড়ক পরিবহণ আইনের ২৫ ধারায় বলা হয়েছে, মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করা, ইকোনোমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত, রংচটা, নির্ধারিত রং পরিবর্তন করা, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী কোন মোটরযান চালানো যাবে না বা চালানোর অনুমতি প্রদান করা যাবে না।

ফিটনেস থাকার বিষয় অমান্য করলে কি হবে?

সড়ক পরিবহণ আইনে ৭৫ ধারা মতে যদি কোন ব্যক্তি মোটরযানের ফিটনেস সনদ না নিয়ে বা ২৫ ধারার বিধান লঙ্ঘন করে মোটরযান চালায় তাহলে তিনি অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডি হবেন।

সুতরাং মোটরযান চালানোর পূর্বে অবশ্যই আপনাকে নতুন কার্যকর সড়ক পরিবহণ আইন সম্পর্কে ধারণা থাকাটা জরুরী। সড়ক পরিবহণ আইনে বাধ্যবাধকতা ও কোন অপরাধে কি সাজা জানতে নিয়মিত চোখ রাখুন ডিএমপি নিউজে।

সড়ক পরিবহণ আইন ২০১৮ দেখতে এখানে ক্লিক করুন

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

May 20, 2026, 11:41 PM Asia/Dhaka
রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

May 20, 2026, 11:14 PM Asia/Dhaka
Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

May 20, 2026, 11:11 PM Asia/Dhaka
Latest News
কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

Ahmadullah

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Current

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

DMH

ঢাকায় মাদ্রাসার বাথরুমে ১০ বছরের ছাত্রের মরদেহ, ধর্ষণের আলামত

ডিএমপি কমিশনার

অপরাধী যেই হোক ছাড় নেই : ডিএমপি কমিশনার

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

Tarak

তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ থাকবে না

বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

ইউনিসেফ

হামের টিকা নিয়ে ইউনিসেফ-এর বিস্ফোরক তথ্য!

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp